• হোম > বিনোদন > ‘সুজন মাঝি’ সিনেমায় ফেরদৌস-নিপুণ

‘সুজন মাঝি’ সিনেমায় ফেরদৌস-নিপুণ

  • শনিবার, ২৮ মে ২০২২, ১৪:১০
  • ৫২১

ফেরদৌস-নিপুণ
নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটির নাম ‘সুজন মাঝি’। সিনেমাটিতে অভিনয় করবেন অভিনেত্রী নিপুণ ও অভিনেতা ফেরদৌস। আগামী ৩০ মে থেকে ছবির টানা শুটিং চলবে বলে জানান ছবির প্রযোজক আবু সাঈদ খান।

তিনি বলেন, “আমাদের নতুন ছবি ‘সুজন মাঝি’। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ৩০ মে থেকে টানা কাজ করে শুটিং শেষ হবে। এই ছবিটি একটা প্রেমের ছবি। ছবিটি পরিচালনা করছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।”

মা হলেন মারিয়া নূরমা হলেন মারিয়া নূর

এই বিষয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি প্রায় এক মাস হলো সিনেমাটি নিয়ে কাজ করছি। সামনে শুটিং শুরু করবো। এছাড়া কোনো কিছু এই এখন বলতে চাই না। ভালো থাকবেন।’

এর আগেও ফেরদৌস ও নিপুণকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। তারা দুজন এবার একসঙ্গে শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118790 ,   Print Date & Time: Sunday, 2 August 2026, 10:21:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group