• হোম > চট্টগ্রাম > পরিচয় জানে না শিশু, বাবা-মাকে খুঁজছে পুলিশ

পরিচয় জানে না শিশু, বাবা-মাকে খুঁজছে পুলিশ

  • রবিবার, ২৯ মে ২০২২, ১৫:৩৭
  • ৫২৬

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলোনল বাজারের খেলার মাঠ এলাকা থেকে পাওয়া তিন বছরের শিশুর অভিভাবকদের খুঁজছে পুলিশ।

দুদিন ধরে ওই শিশু বুড়িচং ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের হেফাজতে রয়েছে। শিশুর গায়ের রঙ শ্যামলা ও উচ্চতা ৩ ফিট ১০ ইঞ্চি। কোনো স্বজনের সন্ধান পাওয়া গেলে বুড়িচং ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগের জন্য বলা হয়েছে।

গত ২৭ মে বুড়িচং ষোলোনল বাজার এলাকায় খেলার মাঠের সামনে ওই শিশুকে কান্নাকাটি করতে দেখে একজন পল্লী চিকিৎসক পথচারী তাকে বুড়িচং থানায় নিয়ে যান। পরে থানা পুলিশ তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারেনি। এ ঘটনায় ২৮ মে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান ওসি।

ভিকটিম সাপোর্ট সেন্টার জানায়, শিশুর কোনো স্বজনের সন্ধান পেলে বা কোনো ঠিকানা জানা থাকলে বুড়িচং থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118872 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 10:33:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group