• হোম > বিনোদন > চিকিৎসা করাতে ভারতে নায়ক রুবেল

চিকিৎসা করাতে ভারতে নায়ক রুবেল

  • সোমবার, ৩০ মে ২০২২, ১৮:৩১
  • ৫২৫

চিকিৎসা করাতে ভারতে নায়ক রুবেল

‘মার্শাল আর্ট হিরো’ হিসেবেই পরিচিত মাসুম পারভেজ রুবেল। পর্দায় কুংফু-কারাতের নান্দনিক সব কৌশল দেখিয়ে বাংলা সিনেমায় এনেছিলেন নতুন জোয়ার। জুটিপ্রথায় আবদ্ধ না-থেকেও এই নায়ক ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। তার চলচ্চিত্র জীবনে প্রায় ৩৫ বছরে ২৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে চলচ্চিত্রে এখন তিনি নিয়মিত নন। চিকিৎসার জন্য তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে  জানান নন্দিত নায়িকা অঞ্জনা রহমান।

নায়ক রুবেল গুরুতর অসুস্থ নন। তবে নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি ভারত গিয়েছেন বলে জানা যায়। তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। খুব শিগগিরই এসব সিনেমার শুটিং শুরু হবে বলে প্রযোজক সূত্রে জানা যায়।

নায়ক রুবেল সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতির পদে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নায়ক রিয়াজ, ডিএ তায়েব ও মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনে জিপজল ও রুবেল জয়ী হন। একাধিকবার তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন পদে জয়ী হয়েছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118939 ,   Print Date & Time: Wednesday, 5 August 2026, 12:21:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group