• হোম > ক্রিকেট | খেলা > টেস্ট অধিনায়ক হিসেবে বিসিবির পছন্দ সাকিব!

টেস্ট অধিনায়ক হিসেবে বিসিবির পছন্দ সাকিব!

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১০:৪৬
  • ৫১১

টেস্ট অধিনায়ক হিসেবে বিসিবির পছন্দ সাকিব!

টেস্টে বরাবরই ফিঁকে বাংলাদেশ। দলের সঙ্গে ব্যর্থতার বৃত্তে আটকে রয়েছেন মুমিনুল হকও। দীর্ঘদিন হাসছে না টাইগার অধিনায়কের ব্যাট। তাই ব্যাটার মুমিনুলকে ফর্মে ফেরাতে তাকে নেতৃত্ব থেকে বিরতি দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মুমিনুলের ইচ্ছার ওপর। আর নতুন অধিনায়ক হিসেবে বিসিবির পছন্দ সাকিব আল হাসান।

গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই। ব্যাটিংয়ের রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে তার সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, সেটিও তার মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাটিংয়েও একটা প্রভাব পড়তে পারে। সেই সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়।’

বিস্তারিত আসছে…


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118956 ,   Print Date & Time: Sunday, 28 June 2026, 12:30:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group