• হোম > আন্তর্জাতিক > উত্তরপ্রদেশে সড়কে একই পরিবারের ৬ জন নিহত

উত্তরপ্রদেশে সড়কে একই পরিবারের ৬ জন নিহত

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১১:০৩
  • ৫৪৭

 উত্তরপ্রদেশে সড়কে একই পরিবারের ৬ জন নিহত

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাতজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।

প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এর পর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিক দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।

সূত্রঃ যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118960 ,   Print Date & Time: Thursday, 13 August 2026, 06:52:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group