• হোম > আওয়ামীলীগ > টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা

টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৬:৫৬
  • ৪৯৯

টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা

টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি এবং বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সাবেক সহ-সভাপতি শাহনাজ খান নার্গিস ও শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার প্রমুখ।

আজকের প্রতিবাদ সভায় জেলা ও শহর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118997 ,   Print Date & Time: Friday, 8 May 2026, 07:53:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group