• হোম > স্বাস্থ্যকথা > করোনায় মৃত্যুশূন্য আরও একদিন

করোনায় মৃত্যুশূন্য আরও একদিন

  • মঙ্গলবার, ৩১ মে ২০২২, ১৭:১৩
  • ৪৯৫

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৬ জনের।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৭৬০ জন। একই সময়ে ৪ হাজার ১৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৫০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/118999 ,   Print Date & Time: Wednesday, 30 September 2026, 08:27:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group