• হোম > জাতীয় | স্বাস্থ্যকথা > দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০

  • বৃহস্পতিবার, ২ জুন ২০২২, ১৬:১৯
  • ৬৫৪

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ২০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে যে ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে ঢাকার হাসপাতালে ১৯ জন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে সর্বমোট ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫২ জন আর ঢাকার বাইরে একজন ভর্তি আছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট ৩৮১ জন। এসব রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৮ জন। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119075 ,   Print Date & Time: Wednesday, 18 March 2026, 03:00:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group