• হোম > বিনোদন > মিমিক্রি কুইন অপু বিশ্বাস!

মিমিক্রি কুইন অপু বিশ্বাস!

  • সোমবার, ৬ জুন ২০২২, ১২:০০
  • ৫৬০

সংগ্রহীত

ঢালিউড কুইন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ২০০৬ সাল থেকেই জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। আবার শাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়েও শিরোনামে এসেছেন বহুবার।

তবে তাকে এখন নকলের রানি কিংবা মিমিক্রি কুইন নামেই অভিহিত করেন ভক্তরা। সম্প্রতি অন্যান্য বাঙালি নায়িকার মিমিক্রি করে বেশ আলোচনায় এসেছেন অপু। তার মিমিক্রির তালিকায় এসেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, বর্ষা এমনকি মাহিয়া মাহিও।

এক সাক্ষাৎকারে অপু সরাসরিই নুসরাত ফারিয়ার কথা বলার ঢং নকল করেন। সেই সঙ্গে ফারিয়ার ভারতীয় ঢঙে কথা বলা নিয়ে খানিকটা সমালোচনাও করেন তিনি।

অনন্ত জলিলের স্ত্রী অভিনেত্রী বর্ষা। বছরে সাড়াজাগানো ছবি তার না এলেও ইউটিউবে নানা ভিডিওতে বেশ সাড়া জাগান তিনি। তা ছাড়া তার রান্নার শো-তো বেশ আলোচিত। তার রান্নার জন্য না হলেও তার কথা বলার ঢঙের জন্য বর্ষা বেশ সমালোচিত নেটদুনিয়ায়। অপু বিশ্বাস তাকেও মিমিক্রি করলেন এক অনুষ্ঠানে।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিয়া মাহি ও অপু বিশ্বাস। সেখানে মাহির সামনে বসেই তাকে নকল করেন অপু।

বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী অনেক চড়াই-উতরাই পেরিয়েও ধরে রেখেছেন তার অভিনয় দক্ষতা। ১২ বার সেরা অভিনেত্রীর পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী মিমিক্রিও করেন একেবারে হুবহু।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119253 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 11:33:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group