• হোম > বাংলাদেশ > বাংলামোটরে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

বাংলামোটরে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

  • সোমবার, ৬ জুন ২০২২, ১৫:২৯
  • ৬৪২

 বাংলামোটরে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীর বাংলামোটরে বাসের ধাক্কায় কোরবান আলী (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি বাইসাইকেলে ছিলেন। নিহত পুলিশ কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইন্সে টেলিকম বিভাগে কর্মরত ছিলেন।

আজ সোমবার সকালে বাংলামোটর ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মাঝামাঝি পরীবাগের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। হাতিরঝিল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, মিরপুর থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস ওই কনস্টেবলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119289 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 03:25:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group