• হোম > অন্যান্য > মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০৭ শিক্ষার্থী

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০৭ শিক্ষার্থী

  • মঙ্গলবার, ৭ জুন ২০২২, ১১:৩৩
  • ৫১৮

প্রতীকী ছবি

দেশে গত মে মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫২৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৪১ জন এবং আহত ১৩৬৪ জন। গতকাল সোমবার রোড সেফটি ফাউন্ডেশন এসব তথ্য জানিয়েছে। নিহতের মধ্যে নারী ৮৪, শিশু ৯৭। নিহতদের মধ্যে ১০৭ জন শিক্ষার্থী রয়েছে।

২৪৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭৯ জন, যা মোট নিহতের ৪৩.৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৬.৭৮ শতাংশ। দুর্ঘটনায় ১১৯ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ১৮.৫৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯১ জন, অর্থাৎ ১৪.১৯ শতাংশ।

এই সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে এবং ২ জন নিখোঁজ রয়েছে। ১৩টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119367 ,   Print Date & Time: Sunday, 8 February 2026, 02:35:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group