• হোম > বিনোদন > হাসপাতালে হায়দার হোসেন

হাসপাতালে হায়দার হোসেন

  • বুধবার, ৮ জুন ২০২২, ১১:২৩
  • ৫০২

 হাসপাতালে হায়দার হোসেন

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী হায়দার হোসেন। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে গায়কের স্ত্রী নুসরাত জাহান জানান। ৫৮ বছর বয়সী এ গায়ক কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। নুসরাত জানান, গতকাল সকালের দিকে অসুস্থতাবোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। ‘আমি ফাইসা’ গেছি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের এ শিল্পী একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক।

সূত্রঃ মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119442 ,   Print Date & Time: Sunday, 18 October 2026, 04:06:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group