• হোম > খুলনা | বাংলাদেশ > প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

  • বুধবার, ৮ জুন ২০২২, ১১:২৭
  • ৪৬১

প্রতীকী ছবি

মঙ্গলবার (০৭ জুন) সকালে ঝিনাইদহ পৌরসভার পবহাটি এলাকায় ওই স্কুলছাত্রীকে অনশন করতে দেখা যায়। পরে সেখান থেকেও তাড়িয়ে দেয়া হয়।

জানা যায়, ঝিনাইদহ পৌরসভা এলাকার নবম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল উপজেলার জামতলা এলাকার মৃত মসলেম বিশ্বাসের ছেলে পিয়াস বিশ্বাস (২২)।

গত ৪ মাস আগে পিয়াস ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের আশ্বাসে কয়েকবার তাকে ধর্ষণ করে। সবশেষ সোমবার রাত ১১টার দিকে মোবাইলে তাকে ডেকে নিয়ে বাড়ির পাশের মাঠের মধ্যে ধর্ষণ করে। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেলে পিয়াস সেখান থেকে পালিয়ে যায়।

পরে বিয়ের দাবিতে মেয়েটি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিয়াসের বাড়িতে অবস্থান নেয়। কিন্তু পিয়াসের স্বজনরা এ সমস্যার সমাধান না করে সেখান থেকে তাকে তাড়িয়ে দেন।

নির্যাতিত ওই কিশোরীর মা বলেন, ‘আমার মেয়েকে পিয়াস বিয়ের কথা বলে দিনের পর দিন ধর্ষণ করেছে। আমি ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119444 ,   Print Date & Time: Thursday, 16 April 2026, 02:53:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group