• হোম > খেলা > কোপা জয়ের পেছনের গল্প নিয়ে ওয়েব সিরিজ-আর্জেন্টিনার

কোপা জয়ের পেছনের গল্প নিয়ে ওয়েব সিরিজ-আর্জেন্টিনার

  • বুধবার, ৮ জুন ২০২২, ১৪:৩২
  • ৫৬২

 আর্জেন্টিনার কোপা জয়

ব্রাজিলের মাটিতে গেল বছর অনুষ্ঠিত এই টুর্নামেন্টটা তাই আর্জেন্টিনার খেলোয়াড়, ভক্ত-সমর্থকরা মনে রাখবেন অনেক বছর। কী করে লিওনেল স্ক্যালোনির দল জিতল কোপা আমেরিকার এই শিরোপা, তা নিয়ে লিওনেল মেসির সতীর্থদের কথায় আন্দাজ মেলে একটু আধটু। তবে তাতে পেছনের গল্পের পুরোটার নাগাল মেলে না। সেই গল্পের পুরোটা নাগাল পাইয়ে দিতে এবার এগিয়ে আসছে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম। আর্জেন্টিনার কোপা জেতার পুরো কাহিনি নিয়ে আনতে যাচ্ছে ওয়েব সিরিজ।

খবরটি জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবে। দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমও নিশ্চিত করেছে বিষয়টি। ওয়েব সিরিজটি মুক্তি পেতেও সময় বাকি নেই খুব একটা। আগামী ১০ জুলাই অ্যামজন প্রাইমে চলে আসবে সিরিজটি। এটি চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত। এই সিরিজে কোপা আমেরিকা তো বটেই, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যাত্রা, ইতালির বিপক্ষে ফিনালিসিমাও যুক্ত হবে। এছাড়াও অনেক বিশেষ ছবি ও প্রামাণ্যচিত্র থাকবে।

সিরিজটি আর্জেন্টিনা দলের মাঠের গল্প ও মাঠের বাইরের অনেক নেপথ্য কাহিনি তুলে ধরবে। আর তাতে সবচেয়ে বড় চমক হিসেবে থাকবে মেসির ঐতিহাসিক ভাষণ, যার আঁচটা এতদিন কেবল আর্জেন্টিনা দলের সদস্যদের সাক্ষাৎকার থেকেই জানা গিয়েছিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119463 ,   Print Date & Time: Monday, 20 April 2026, 08:44:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group