• হোম > জাতীয় > বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েও সমালোচনা: প্রধানমন্ত্রী

বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েও সমালোচনা: প্রধানমন্ত্রী

  • শনিবার, ১১ জুন ২০২২, ১৩:৪৭
  • ৪৯৬

সংগ্রহীত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষ্যে শনিবার (১১ জুন) দলীয় নেতাকর্মীরা গণভবনে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিনা পয়সায় টিকা দিয়েছি। বিনা পয়সায় যাদের ভ্যাকসিন দিয়ে তরতাজা করেছি তারাই এখন সমালোচনা করছে।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমরা একটা বাজেট দিয়েছি। উন্নত দেশে যেখানে জিডিপি মাইনাসে চলে যাচ্ছে। সেখানে আমরা ৫ ভাগের ওপরে রেখেছি। অথচ এমন অর্জনকেও কিছু মানুষ অর্জন হিসেবে নিতে পারছে না। এটাই বাস্তবতা।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় আমাকে মুক্তি দিতে। যতবার গ্রেফতার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। দেশবাসীকে চিঠি দিয়েছি। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা সবসময় ঠিক থাকে। এটা বাবার সময়ও দেখেছি।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার অবাক হয়েছিল যে, ১৫ দিনে আমার মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়। আর এটাই আওয়ামী লীগ। জনগণই হলো আমাদের শক্তি। অন্যদিকে, বিএনপির জন্মই আজন্ম পাপ।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119613 ,   Print Date & Time: Tuesday, 7 April 2026, 08:23:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group