• হোম > খেলা > স্কুল ক্রিকেটের ফাইনালে উঠল যারা

স্কুল ক্রিকেটের ফাইনালে উঠল যারা

  • শনিবার, ১১ জুন ২০২২, ১৬:৩৭
  • ৫২৩

 ফাইল ছবি

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে উঠেছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। সোমবার নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

খুলনার গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়ে ২০২১-২২ মৌসুমের ফাইনাল নিশ্চিত করে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

রাজধানীর সিটি ক্লাব গ্রাউন্ডে সেমি ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ (৪২.৫ ওভার) রানে গুটিয়ে যায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। ৩৭.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

আরেক সেমি ফাইনালে সরকারি জুবিলী হাই স্কুল, সুনামগঞ্জকে ৪২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর। নারায়ণগঞ্জের শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, রংপুর।

পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১০০ রান তোলে রংপুরের স্কুলটি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় সুনামগঞ্জের স্কুলটি।

দেশের ৬৪টি জেলার সাড়ে তিনশর বেশি স্কুল অংশ নেয় এবারের আসরে। মাঠের লড়াই শুরু হয়েছিল ৫ এপ্রিল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119621 ,   Print Date & Time: Monday, 16 March 2026, 07:42:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group