• হোম > বিনোদন > জায়েদকে খানকে চড় মেরেছেন ওমর সানী

জায়েদকে খানকে চড় মেরেছেন ওমর সানী

  • রবিবার, ১২ জুন ২০২২, ১১:২২
  • ৪৭৩

সংগ্রহীত

শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা-প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে চড় মেরেছেন ওমর সানী। এর বিপরীতে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন জায়েদ খান!

চাঞ্চল্যকর এমন ঘটনার সত্যততা স্বীকার করেছেন ওমর সানী। বিপরীতে পুরোটাই অস্বীকার করেছেন জায়েদ খান।

শনিবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে জায়েদ খান বিস্ময় প্রকাশ করেন। বলেন, ‘এমন কোনও ঘটনাই ঘটেনি, নির্বাচনের রায় সামনে রেখে এমন করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি! আমি বিয়ের দাওয়াতে পিস্তল নিয়ে যাবো কেন। আর ওমর সানী আমাকে চড়ও দেয়নি।’

অন্যদিকে ওমর সানী পুরো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, সব মেয়ে মানুষের সঙ্গে বিকৃত আচরণ করবে, এসবের একটা সীমারেখা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই অভিনেতা তথা মৌসুমীর স্বামী ওমর সানী বলেন, ‘সেদিন আমি গিয়েই চড় মেরেছি ওকে। সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি একটি গালি দিয়েছি। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপারা উপস্থিত ছিলেন। এর চেয়ে বেশি কিছু আপাতত বলতে চাই না।’

এদিকে অভিনেতা ডিপজলও বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘হয়তো আগে থেকে তাদের মধ্যে রাগারাগি ছিল, এ কারণে ঘটনাটি ঘটেছে। আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না।’

যদিও সূত্র বলছে, ডিপজলের উদ্যোগেই সেদিন অল্পতে রক্ষা পেলো ঢালিউড! নয় তো পরিস্থিতি গড়াতে পারতো অন্যদিকে। কারণ সে দিন দুজনেই (সানী-জায়েদ) ছিলেন মারমুখো।

সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ নামে একটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন সানী-মৌসুমী-জায়েদ খান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119642 ,   Print Date & Time: Friday, 8 May 2026, 10:30:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group