• হোম > > স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিচার শুরু

স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিচার শুরু

  • রবিবার, ১২ জুন ২০২২, ১১:৩৬
  • ৫০৬

ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিয়োগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119646 ,   Print Date & Time: Saturday, 27 June 2026, 06:11:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group