• হোম > শিক্ষাঙ্গন > সরকারি বাঙলা কলেজে বিশ্ব রক্তদান দিবসে বাঁধনের রক্তের গ্রুপ নির্ণয়

সরকারি বাঙলা কলেজে বিশ্ব রক্তদান দিবসে বাঁধনের রক্তের গ্রুপ নির্ণয়

  • মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ১৬:৩৮
  • ৫৮৩

 সরকারি বাঙলা কলেজে রক্তের গ্রুপ নির্ণয়

বাঁধনের রজতজয়ন্তী এবং বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে বাঙলা কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, বাঙলা কলেজ ইউনিট।।

মঙ্গলবার (১৪ জুন) সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মিতুল চৌধুরী এবং বাঁধনের অন্যান্য শিক্ষক উপদেষ্টা ও কর্মীবৃন্দ।

ইউনিটের সভাপতি সফরুল ইসলাম বলেন, ২৪ অক্টোবর সংগঠনটির রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ২৫ হাজার বৃক্ষরোপণ, রোগী ও ডোনারের সরাসরি যোগাযোগ স্থাপনে ‘বাঁধন অ্যাপস’ তৈরি, ২৫ বারের বেশি রক্তদাতাদের সম্মাননা, বাঁধন মিলনমেলা, স্যুভেনির প্রকাশসহ ১৪টি কর্মসূচি নেওয়া হয়েছে। আজকের কর্মসূচি তার’ই একটি অংশ।

ঢাকা সিটি জোনের সাবেক সভাপতি মো: আতিকুর রহমান বলেন, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, রক্তদান ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই দীর্ঘ সময়ে ৯ লাখ ৩৬ হাজার ব্যাগ রক্তদান, ২০ লাখ ১৭ হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া, করোনাকালীন প্লাজমা সাপোর্ট সেন্টারের মাধ্যমে রোগীদের ৩২২ ইউনিট প্লাজমা প্রদান, ৭৪১টি পরিবার ও ৫৪৫ জন ব্যক্তিকে খাদ্যদ্রব্য সহায়তা দিয়েছে বাঁধন।

এছাড়াও সংগঠনটির কর্মসূচির মধ্যে রয়েছে, দরিদ্র থ্যালাসেমিয়া রোগীদের বিনামূল্যে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা করা। দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে রক্তের স্ক্রিনিং ও ক্রসমেচিং করা। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ ইত্যাদি।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্য দিয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করে বাঁধন।

সম্পূর্ণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠনটি বর্তমানে দেশের ৫৩টি জেলায় বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119782 ,   Print Date & Time: Wednesday, 8 April 2026, 07:20:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group