• হোম > বিনোদন > হঠাৎ অসুস্থ দীপিকা

হঠাৎ অসুস্থ দীপিকা

  • বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ১২:১৯
  • ৫৩৬

ছবি: সংগৃহীত

গেল কয়েকদিন ধরেই ভারতের হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছবির শুটিং চলাকালীন সময়েই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার কথা জানাতেই তাকে দ্রুত নিয়ে যাওয়া হলো হাসপাতালে।

তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি নায়িকাকে। কিছু সময় পর আবার সেটে ফেরেন তিনি। যদিও দীপিকার টিমের পক্ষ থেকে তার শরীর খারাপ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।

জানা গেছে, প্রজেক্ট কে-তে প্রভাসের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দরাবাদে। এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এ ছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে।

সূত্র: জিনিউজ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119901 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 08:14:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group