• হোম > বিনোদন > সার্জারি করানোর প্রশ্নই ওঠে না: অপু বিশ্বাস

সার্জারি করানোর প্রশ্নই ওঠে না: অপু বিশ্বাস

  • বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ১৫:২৬
  • ৫৮৮

 ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়েই তারকাদের চেহারায় পরিবর্তন আনতে সার্জারির কথা শোনা যায়। বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া থেকে শুরু করে হালের বর্তমান সেনসেশন আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়াও সেই তালিকায় নাম লেখিয়েছেন। বাংলাদেশেও মাঝে মধ্যে কোনো কোনো তারকার নাম উঠে আসে সার্জারি করিয়েছেন বলে। যেই গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরেও।

সম্প্রতি ভক্তরা দাবি করছেন এই নায়িকা তার সৌন্দর্য্য বাড়াতে সার্জারি করিয়েছেন। তার ফেসবুক পোস্টেও ভক্তদের এমন মন্তব্য করতে দেখা যাচ্ছে। তবে এই অভিনেত্রী জানালেন পুরো বিষয়টিই গুজব। তিনি কখনোই সার্জনের দ্বারস্থ হননি।

অপু বলেন, “সৃষ্টিকর্তা আমার যে চেহারা দিয়েছেন আমি সেটা নিয়েই খুশি। এই চেহারা নিয়েই তো আপনাদের ভালোবাসা পেয়েছি, ‘ঢালিউড কুইন’-এর স্বীকৃতি দিয়েছেন। তাহলে হঠাৎ কেন চেহারা পরিবর্তন করতে যাব! আমি মাঝেমধ্যে ফেসিয়াল করি। যাঁরা ক্যামেরার সামনে কাজ করেন তাঁরা জানেন প্রতিদিন কী পরিমাণ লাইটের সামনে দাঁড়াতে হয় আমাদের। তাই ত্বকের বাড়তি যত্ন নিতে হবে, এটাই স্বাভাবিক। তাই বলে সার্জারি করানোর প্রশ্নই ওঠে না। আগেও যে অপুকে আপনারা পর্দায় দেখেছেন, এখনো সেই অপুকেই দেখতে পাবেন।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119916 ,   Print Date & Time: Friday, 27 February 2026, 10:57:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group