• হোম > চট্টগ্রাম > কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • শনিবার, ১৮ জুন ২০২২, ১৯:৪২
  • ৫৮২

কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ সালমা বেগম (২৩) ও রাসেল সর্দার (৩৪) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার খাজুরিয়া এলাকায় বাসে তল্লাসি চালিয়ে কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১১ কেজি সহ তাদের আটক করে। আটককৃত সালম বেগম চাঁদপুর সদর এলাকার বিল্লার বেপারী স্ত্রী ও একই উপজেলা মধ্য শ্ররামদী গ্রামের আজাহার সর্দারের ছেলে রাসেল সর্দার।

কচুয়া থানার ওসি মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাসি চালিয়ে সালমা বেগমের কাছ থেকে ৯ কেজি ও রাসেল সর্দারের কাছে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের জেলহাজতে প্রেরন করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/119994 ,   Print Date & Time: Tuesday, 11 August 2026, 07:18:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group