• হোম > বিনোদন > নারী ক্রিকেট দলের মালিক শাহরুখ

নারী ক্রিকেট দলের মালিক শাহরুখ

  • রবিবার, ১৯ জুন ২০২২, ১০:৫৪
  • ৫৩১

কলকাতা নাইট রাইডার্স, আবু ধাবি নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।কলকাতা নাইট রাইডার্স, আবু ধাবি নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এবার জানা গেছে, সেই তালিকা আরেকটু লম্বা হয়েছে। ওম্যান’স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের (নারী) মালিক হয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শাহরুখ টুইটারে লিখেছেন, ‌‘কলকাতা নাইট রাইডার্স, আবু ধাবি নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সসহ আমাদের সবার জন্য এটা দারুণ খুশির খবর। আশা করছি, ওম্যান’স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের খেলা সরাসরি দেখতো পারবো।’

শাহরুখের এই টুইটের সূত্র ধরে অনেকে ধারণা করছেন, শাহরুখ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন দল কিনে নিয়েছেন। আগামী ৩০ আগস্ট থেকে ওম্যান’স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট শুরুর কথা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120021 ,   Print Date & Time: Friday, 26 June 2026, 08:31:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group