• হোম > বিনোদন > অনন্তর ‘দিন: দ্যা ডে’ ছবির ‌‘ফাইনাল ট্রেলার’

অনন্তর ‘দিন: দ্যা ডে’ ছবির ‌‘ফাইনাল ট্রেলার’

  • সোমবার, ২০ জুন ২০২২, ১৪:২৪
  • ৬০২

ট্রেলার অনন্ত জলিলের লুকঅনন্ত জলিলের বহুল চর্চিত ‘দিন: দ্যা ডে’ ছবির অফিসিয়াল ট্রেলার বহু আগে প্রকাশিত হয়েছিল। গতকাল রবিবার প্রকাশ করা হয়েছে ছবিটির ‘অফিসিয়াল ফাইনাল’ ট্রেলার। তবে দুটি ট্রেলারের দেখানো বেশিরভাগ দৃশ্যের মিল রয়েছে। অনন্তর বেশিরভাগ সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যায় তার স্ত্রী বর্ষাকে। এক ছবিটিতেও অনন্তর নায়িকার ভূমিকায় আছেন বর্ষা।

অফিসিয়াল ফাইনাল ট্রেলারে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘দিন: দ্যা ডে’। অনন্তর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ফাইনাল ট্রেলারটি প্রকাশ করা হয়েছে।

পুরো ট্রেলার জুড়ে মানবপাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়তে দেখা গেছে অনন্তকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে।

‘দিন-দ্য ডে’ পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল দাবি করেছেন, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120131 ,   Print Date & Time: Thursday, 13 August 2026, 03:18:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group