• হোম > আন্তর্জাতিক > রুশ বিদ্রোহী নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা

রুশ বিদ্রোহী নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা

  • মঙ্গলবার, ২১ জুন ২০২২, ০৯:৪৩
  • ৬০৭

 রুশ বিদ্রোহী নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা

রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের একটি তেল-গ্যাস অনুসন্ধান স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এই প্রথম ক্রিমিয়ার কোনো জ্বালানি স্থাপনায় হামলা চালানো হলো। ২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।

ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসিওনভ জানিয়েছেন, হামলার শিকার স্থাপনাটি ক্রিমিয়াভিত্তিক তেল-গ্যাস প্রতিষ্ঠান ‘চেরনোমরনেফতেগ্যাজ’-এর মালিকানায় রয়েছে। সেটির অবস্থান ক্রিমিয়া উপকূলে। তবে হামলার বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি ইউক্রেন।

সের্গেই আকসিওনভ টেলিগ্রাম বার্তায় বলেন, সোমবার সকালে চেরনোমরনেফতেগ্যাজের তেল-গ্যাস অনুসন্ধান স্থাপনায় শত্রুরা হামলা চালিয়েছে। আমি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থা এফএসবির সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। মানুষের জীবন বাঁচাতে আমরা কাজ করছি।

ক্রিমিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন আহত। বাকিদের উদ্ধারে টহল জাহাজ ও উড়োজাহাজের মাধ্যমে অনুসন্ধান চালানো হচ্ছে। সূত্র: আল জাজিরা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120151 ,   Print Date & Time: Tuesday, 11 August 2026, 01:41:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group