• হোম > বিনোদন > ‘বিবাহ অভিযানে’ থাইল্যান্ডে যাচ্ছেন নুসরাত ফারিয়া

‘বিবাহ অভিযানে’ থাইল্যান্ডে যাচ্ছেন নুসরাত ফারিয়া

  • মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৪:৩০
  • ৪৭১

ছবি: সংগৃহীতথাইল্যান্ডে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কারণ ‘বিবাহ অভিযান’। না, বিয়ে করতে যাচ্ছেন না ঢাকার নায়িকা, যাচ্ছেন শুটিংয়ে। সিনেমার নাম ‘বিবাহ অভিযান ২’।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। নতুন সিনেমায় নতুন পরিচালক বাদে আগের সবাই আছেন। সিক্যুয়েলটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।

ভারতের পাশাপাশি শুটিং হবে বিদেশেও। সে জন্য থাইল্যান্ডে উড়াল দিচ্ছেন নুসরাত ফারিয়া। নায়িকা জানিয়েছেন, ‘শুটিং হবে থাইল্যান্ডে। তাই এবার কোরবানির ঈদে দেশে থাকা হচ্ছে না আমার। বিদেশেই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে।’

এবারের ঈদে ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব : একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। সম্প্রতি কলকাতায় ‘রকস্টার’ সিনেমার কাজ শেষ করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120194 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 09:58:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group