• হোম > ঢাকা | বাংলাদেশ > বাসর রাতে নববধূ উধাও, থানায় স্বামী

বাসর রাতে নববধূ উধাও, থানায় স্বামী

  • বুধবার, ২২ জুন ২০২২, ১২:০৫
  • ৬৬৬

 ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে বাসর রাতে এক নববধূ (২২) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নববধূর স্বামী বন্দরের একরামপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (২২ জুন) সকালে বন্দর থানার ওসি দীপক চন্দা সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত শনিবার ভোরে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুরের স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ওই নববধূ। পরে অনেক খোঁজাখুজি করেও নববধূর কোনো সন্ধান না পেয়ে স্বামী ইব্রাহিম মিয়া বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নববধূর স্বামী ইব্রাহিম মিয়া জানান, গত শুক্রবার ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে করেন তিনি। পরে গত শনিবার বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে যান। এরপর আর ঘরে ফিরে আসেনি।

বন্দর থানার ওসি দীপক চন্দা সাহা জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন নিখোঁজ নববধূর স্বামী ইব্রাহিম। তবে নিখোঁজ নববধূকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120236 ,   Print Date & Time: Wednesday, 20 May 2026, 03:50:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group