• হোম > বিনোদন > রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

  • বুধবার, ২২ জুন ২০২২, ১২:৪০
  • ৪৯৫

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’-এর শুভেচ্ছাদূত হিসেবে এই পরিদর্শনে যান তাহসান।

জানা যায়, বিশ্ব শরণার্থী দিবস ছিল সোমবার (২০ জুন)। দিনটি উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেন তাহসান। সেখানে রোহিঙ্গা শরণার্থী, বেশ কয়েকজন রোহিঙ্গা শিল্পী ও চিত্রগ্রাহকের সঙ্গে কথা বলেন তিনি।

এছাড়াও উখিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তাহসান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের একটি গান গেয়ে শোনান এই তারকা।

তাহসান বলেন, বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর। রোহিঙ্গা শরণার্থীরাও বাড়ি ফিরতে চায়। তাদের অধিকারের বাস্তবায়ন চায়। তারা (রোহিঙ্গারা) নিজেদের দেশ ও নিজের ভাষাগত ও সংস্কৃতির ঐতিহ্য লালনে আগ্রহী।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তাহসান। ২০২১ সালে তাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয় ইউএনএইচসিআর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120240 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 11:59:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group