• হোম > খেলা > সাকিব দ্বিতীয় টেস্টে পরিবর্তনের ইঙ্গিত দিলেন

সাকিব দ্বিতীয় টেস্টে পরিবর্তনের ইঙ্গিত দিলেন

  • শুক্রবার, ২৪ জুন ২০২২, ১০:১২
  • ৪৯৩

ফাইল ছবিটেস্টে সম্প্রতি একেবারেই সুবিধা করতে পারছে না ব্যাটিং বিভাগের টপ অর্ডার। নিজেদের হারিয়ে খুঁজছেন মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। গুঞ্জন আছে, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে একাদশে পরিবর্তন আসতে পারে টাইগারদের। অধিনায়ক সাকিব আল হাসানও তেমনই ইঙ্গিত দিলেন।

শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের মাথায়ও কিছু (পরিবর্তনের) চিন্তাভাবনা আছে। আজকের ট্রেনিং শেষ হলে আমরা বসে একটা মিটিং করে টিম ডিসাইড করব। আমাদের ইচ্ছা আছে সবাইকে জানিয়ে দেওয়া যাতে সবাই জানে যে কারা খেলছে আর কারা খেলছে না।’

সাকিব আরও বলেন, ‘আমাদের কালকের (আজ) ম্যাচের ফোকাস থাকবে প্রথম দুই ঘণ্টায়। সেটা আমরা ব্যাটিং করি বা বোলিং করি। তারপর থেকে আমাদের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120263 ,   Print Date & Time: Thursday, 20 August 2026, 03:27:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group