• হোম > জাতীয় > পদ্মা সেতু হওয়ায় বিএনপি খুশি হয়নি : তথ্যমন্ত্রী

পদ্মা সেতু হওয়ায় বিএনপি খুশি হয়নি : তথ্যমন্ত্রী

  • শনিবার, ২৫ জুন ২০২২, ১০:৪১
  • ৫১৯

 ফাইল ছবি

পদ্মা সেতু হওয়ায় বিএনপি খুশি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘এটি তাদের রাজনৈতিক দৈন্যতা। এর মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছেন, তারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিলেন। এ সেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হয়নি।’

আজ শনিবার সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়িত হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও অভিনন্দন জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি।’

তিনি বলেন, ‘ছোটবেলায় ঈদের আনন্দ যেমনটা হতো, আজ আমার অনুভূতি ঠিক সেই রকম। তার চেয়েও বেশি। সব ষড়যন্ত্র ছিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন।’

‘যারা এক সময় পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তারা আজ লজ্জিত। যারা একটা সময় পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল, তারাও কিন্তু আজ উল্লসিত’,- বলেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120308 ,   Print Date & Time: Monday, 29 June 2026, 01:56:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group