• হোম > অর্থনীতি > বাড়ছে করোনা, লকডাউনে ঢাকা ক্লাব

বাড়ছে করোনা, লকডাউনে ঢাকা ক্লাব

  • রবিবার, ২৬ জুন ২০২২, ১২:০৯
  • ৬২৯

 সংগৃহীত ছবি

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে ঢাকা ক্লাবে। ক্লাবে বেশ কয়েকজন স্টাফ ও সদস্য আক্রান্ত হওয়ার কারণে ক্লাব কর্তৃপক্ষ সাতদিন লকডাউন ঘোষণা করেছেন। শনিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবারই ঢাকায় প্রথম কোনো প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করেছে।

পরিস্থিতি বিবেচনা করে সাতদিন পর নতুন করে আবার সিদ্ধান্ত নেবে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ। তবে বন্ধকালীন আগের মতই ক্লাব সদস্যরা পূর্ব থেকে অর্ডার করে খাবার নিতে পারবেন।

এদিকে ঢাকার অন্যান্য সামাজিক ক্লাবেও করোনা বেড়ে যাওয়ার কারণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো অতিথিকে অনুমতি দেওয়া হচ্ছে না ক্লাবে ঢোকার। সদস্যদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে।

তবে অন্যান্য ক্লাব আপাতত বন্ধ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্তের কথা জানা যায়নি এখনো। ঢাকার পাঁচ তারকা হোটেলগুলো নিজেদেরকে বিদেশিদের আওতায় নিয়ে এসেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120369 ,   Print Date & Time: Friday, 17 July 2026, 10:28:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group