• হোম > বাংলাদেশ | রংপুর > গাইবান্ধায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • রবিবার, ২৬ জুন ২০২২, ১৬:৫৭
  • ৬১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম আশিকুর রহমান (২৮)। সে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আশিকুর রোববার সকালে ফাঁসিতলা বাজার থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে ফেরার পথে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে পৌঁছলে রংপুর থেকে বগুড়া অভিমুখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আশিকুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় ঘাতক বাসটি পালিয়ে যায়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) নুরুন্নবী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120409 ,   Print Date & Time: Monday, 10 August 2026, 06:10:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group