• হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৯:১১
  • ৫৩১

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা সবাই অভিবাসী।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি লরি থেকে এসব মানুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120492 ,   Print Date & Time: Friday, 16 October 2026, 01:55:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group