• হোম > জাতীয় > নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • বুধবার, ২৯ জুন ২০২২, ১৪:৩৭
  • ৪৮৫

ফাইল ছবিআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি নির্মল রঞ্জন গুহ’র পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৯ জুন) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান নির্মল রঞ্জন গুহ। সংগঠনটির সেক্রেটারি আফজাল বাবু বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

গুরুতর অসুস্থ অবস্থায় গত ১২ জুন দিনগত রাতে নির্মল রঞ্জন গুহকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হার্টে দুটি ব্লক ধরা পড়ায় সেখানে রিং বসানো হয়। তাতেও অবস্থার উন্নতি হয়নি।

এরপর গত ১৬ জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগেও হার্টের সমস্যায় ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। ২০২০ সালের জুনে শেষ সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নির্মল রঞ্জন গুহ।

ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের। ছাত্রজীবনে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। নির্মল রঞ্জন গুহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কেরও দায়িত্ব পালন করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120656 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 03:00:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group