• হোম > রাজশাহী > বড়াইগ্রামে নিখোঁজের ৮দিন পর নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বড়াইগ্রামে নিখোঁজের ৮দিন পর নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • বুধবার, ২৯ জুন ২০২২, ২০:০৪
  • ৫৬৬

প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৮দিন পর মানসিক ভারসাম্যহীন এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার রেজুর মোড় এলাকায় তার রক্তাক্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, ভোরে কোন এক সময় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত যান তাকে চাপা দিলে মাথায় রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয় ও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত ওই মানসিক ভারসাম্যহীন নারীর নাম রছিলা বেগম (৫২)। সে উপজেলার বনপাড়া পৌরশহরের মহিষভাঙ্গা এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী।

বড়াইগ্রাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসাইন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন। প্রায় সে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেতো। সর্বশেষ নিরুদ্দেশ হওয়ার ৮দিন পর বুধবার সকালে তার মরদেহ মহাসড়ক থেকে উদ্ধার করা হয়। তাকে অজ্ঞাত কোন একটি যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120678 ,   Print Date & Time: Saturday, 18 April 2026, 04:50:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group