• হোম > জাতীয় | ধর্ম > ঈদুল আজহা কবে জানা যাবে আজ

ঈদুল আজহা কবে জানা যাবে আজ

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১৫:১৭
  • ৪৯২

ঈদুল আজহা কবে জানা যাবে আজ

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে জানা যাবে আজ বৃহস্পতিবার । ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। আজ ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বাংলাদেশে ১০ জুলাই (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ মাস গণনা শুরু হবে শনিবার (২ জুলাই) থেকে। আর দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১১ জুলাই (১০ জিলহজ)। সাধারণত, ১০ জিলহজ ঈদুল আজহা উদ্‌যাপিত হয়ে থাকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120739 ,   Print Date & Time: Saturday, 1 August 2026, 01:41:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group