• হোম > ফটো গ্যালারী | বিনোদন > এবার বাংলা সিনেমায় রিয়া!

এবার বাংলা সিনেমায় রিয়া!

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১০:৩৪
  • ৮৪৫

বাংলা সিনেমায় রিয়াবলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে কম বির্তক হয়নি। কারাগারেও যেতে হয়েছে এই অভিনেত্রীকে।

এখনও আইনি জটিলতায় জর্জরিত ৩০ বছর বয়সী এই তারকা।

এত ঝামেলার মধ্যেও নিজেকে সামলে নিয়ে কাজে ফিরেছেন রিয়া। তাকে দেখা যেতে পারে ভারতীয় বাংলা সিনেমাতেও। এমন খবর প্রকাশ্যে এনেছেন টলিউড প্রযোজক রানা সরকার।

সংবাদমাধ্যমকে রানা বলেন, আমার পরবর্তী সিনেমায় রিয়াকে নিয়ে কাজ করতে চাই। তার সঙ্গে যোগাযোগ করেছি। তবে রিয়ার সঙ্গে এখনও সরাসরি কথা হয়নি। উনি এই বিষয়ে চিন্তা করবেন বলে জানানো হয়েছে। তার সিদ্ধান্ত জানা গেলেই কাজ এগিয়ে যাবে।

কোন ধরনের সিনেমায় দেখা যাবে রিয়াকে? অভিনেত্রীর বিপরীতে কে থাকছেন? এসব প্রশ্নের উত্তরে রানা বলেন, সেগুলো সময়ের সঙ্গে জানা যাবে। হয়তো রিয়ার বিপরীতে কেউ নাও থাকতে পারে। অন্য ধরনের চিত্রনাট্য ভাবা হতে পারে তার জন্য।

তিনি আরো বলেন, এটুকু বলতে পারি, রিয়ার কাজ আমি দেখেছি। সে ভালো অভিনয় করেন। বাংলাটাও বলতে পারেন। তাই রিয়াকে নিয়ে কাজ করতে ভালোই লাগবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/120989 ,   Print Date & Time: Tuesday, 5 May 2026, 08:48:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group