• হোম > অর্থনীতি > শুক্র-শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

শুক্র-শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ১৪:১৮
  • ৪৯৫

শুক্র-শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

কোরবানির ঈদ উপলক্ষে বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

নির্দেশনার তথ্য মতে, ঈদের আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখা ৮ ও ৯ জুলাই পূর্ণদিবস খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।

এ ছাড়া এই দুই দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংকের শাখার ওপর চেক দেওয়া যাবে না।

নির্দেশানায় আরও বলা হয়, কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্ত করতে ব্যাংকগুলোকে বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে বিনা খরচে নোট যাচাইয়ের সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121029 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 02:13:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group