• হোম > ঢাকা > অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ২০:১৪
  • ৪৪৫

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ অতিরিক্ত বাস ভাড়া নেয়ার প্রতিবাদে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা বাস¯ট্যান্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। রোববার  (০৩ জুলাই) সকালে ৫ শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে কালকিনি-ডাসার সচেতন মহলের ব্যানারে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্টান্ডে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

জানাগেছে, বরিশাল থেকে ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা নামক বাস¯ট্যান্ড এর উপর দিয়ে যাত্রী নিয়ে প্রতিদিন শতশত যাত্রীবাহী বাস যাতায়াত করে। কালকিনি ও ডাসার উপজেলার প্রায় ৫ লক্ষাধীক লোক ভূরঘাটা বাস¯ট্যান্ড হতেই দেশের বিভিন্ন স্থানে যাতায়াত।

কিন্তু ভুরঘাটা থেকে বরিশাল দুর্রত্ব ৪৭ কিলোমিটার হলেও কালকিনি ও ডাসার উপজেলা বাসীর বরিশালের ভাড়া দিয়ে ঢাকায় যেতে হয় এবং ঢাকা থেকে ভুরঘাটা বাস¯ট্যান্ডে আসলে বরিশালের ভাড়া দিতে হয়।

এ ছাড়া প˜নাসেতু উদ্বোধন হওয়ার পরে বিভিন্ন লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে বলে অভিযোগে জানাযায়। এ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরেন সাধারন মানুষ।

আন্দোলনকারী ব্যবসায়ী মহিউদ্দিন বাবু,ব্যবসায়ী মোঃ জামাল শরীফ, মোঃ মিলন বেপারী বলেন, সরকার কর্তৃক নিধারিত প্রতি কিলোমিটার ১.৮০ টাকা ভাড়া নেয়ার কথা থাকলেও অনেক বাস তার থেকে দুই গুন ভাড়া আদায় করছে। আমরা কালকিনির ভুরঘাটা থেকে ঢাকা গেলে বাসগুলো আমাদের কাছ থেকে বরিশালের থেকে ঢাকার ভাড়া আদায় করছে। এতে করে আমরা যাত্রীরা জিম্মি হয়ে পড়েছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক শাহাজালাল হাওলাদার, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারন সম্পাদক নাসিরউদ্দিন ফকির লিটন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ,সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদ,সহসভাপতি মোঃ মিলন বেপারী,সাংগঠনিক সম্পাদক রতন-দে,প্রচার সম্পাদক কাজী নাফিজ ফুয়াদ, ভুরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান,সাধারন সম্পাদক ম ম হারুন অর রশিদসহ সাংবাদিক শেখ জিয়াউদ্দিন লিয়াকত,শামীম হোসাইন,রাজু আহম্মেদ, হেমায়েত খান,রায়হান,সাদ্দাম,লিপু ফকির, শৈয়দ শামীম, কাজী রায়য়হান,সুমন প্রমুখ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121057 ,   Print Date & Time: Monday, 2 February 2026, 01:32:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group