• হোম > রাজশাহী > সাপাহারে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

সাপাহারে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

  • রবিবার, ৩ জুলাই ২০২২, ২০:৩১
  • ৫০৯

সাপাহারে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার মধুইল বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আসানুল আলম রিমন (২৭) নামের এক জনকে আটক করে সাপাহার থানা পুলিশ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি)আল মাহমুদ জানান, ২ জুলাই শনিবার রাত্রী আনুমানিক ১১ টায় উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি আইহাই রসূলপুর গ্রামের জালাল উদ্দিন এর ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121063 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 03:52:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group