• হোম > ব্যবসা বাণিজ্য > খুচরা ও পাইকারি পর্যায়ে বেড়েছে আলুর দাম

খুচরা ও পাইকারি পর্যায়ে বেড়েছে আলুর দাম

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১০:১৫
  • ৫২৪

ফাইল ছবিমূল্য বৃদ্ধির সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় এবার যোগ হলো আলু। আলুর বাম্পার ফলন হলেও বাজারে কেজিতে বেড়েছে ৬ থেকে ৭ টাকা।

জানা গেছে, কোল্ডস্টোরেজ থেকে প্রতি কেজি আলু ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হলেও রাজধানীর অধিকাংশ খুচরা বাজারে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ২৮ থেকে ৩০ টাকায়।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোজাম্মেল হক চৌধুরী বলছেন, পরিবহন ও প্যাকিংসহ অন্যান্য বাড়তি খরচের কারণে রাজধানীতে আলু বেশি দামে বিক্রি হচ্ছে।

রাজধানীর খুচরা ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন জায়গায় বন্যায় সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় আলু চাহিদা বেড়েছে। তবে গত সাত দিন আগেও পাইকারি বাজার থেকে ২০ টাকায় আলু কিনলেও এখন ৩০ টাকা।

বেশ কিছু আলু চাষি বলছেন, অনেক কৃষক ও ব্যবসায়ীরা নিজস্ব স্টোর ও হিমাগারে আলু মজুত রেখে এখন বেশি লাভে বিক্রি শুরু করেছেন। যার কারণে বাজারে আলুর দাম বাড়ছে।

তবে কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) মহাপরিচালক (ডিজি) এ গাফফার খান বলেন, আলু হিমাগারে সংরক্ষণ করা হলে তার ওজন হ্রাস পায়। তাই দাম বৃদ্ধির সম্ভাবনা নেই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121086 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 02:59:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group