• হোম > বিএনপি | রাজনীতি > সরকার দেশকে ‘বিএনপি’ শূন্য করতে বেপরোয়া : ফখরুল

সরকার দেশকে ‘বিএনপি’ শূন্য করতে বেপরোয়া : ফখরুল

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১০:২১
  • ৪৬৪

ফাইল ছবিসরকার দেশকে বিএনপিশূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে বলে জানান তিনি।

রোববার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়েরের মাধ্যমে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার। এ ধরনের অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে- সরকারের ভয়াবহ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়।

তিনি বলেন, জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন যে সংস্কৃতি জোরদার করেছে, তাতে এটি নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, এ অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এ দেশের মানুষের মুক্তি আসবে না।

মির্জা ফখরুল বলেন, সরকার দেশকে বিএনপিশূন্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে। জনকল্যাণ নয় বরং দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে জনগণকে বিভ্রান্ত করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121088 ,   Print Date & Time: Monday, 23 February 2026, 04:53:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group