• হোম > আইন-অপরাধ > ডেসটিনির রফিকুল আমিনের আপিল গ্রহণ, জরিমানা স্থগিত

ডেসটিনির রফিকুল আমিনের আপিল গ্রহণ, জরিমানা স্থগিত

  • সোমবার, ৪ জুলাই ২০২২, ১৪:২৯
  • ৩৯৯

ডেসটিনির রফিকুল আমিনের আপিল গ্রহণ, জরিমানা স্থগিত

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের ১২ বছরের সাজার একইসঙ্গে তাকে দুইশ কোটি টাকা জরিমানার রায় স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে নিম্ন আদালত থেকে এ মামলার নথি তলব করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১২ মে গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমীনকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ১২ বছরের দণ্ড থেকে খালাস চেয়েছেন রফিকুল।

সে সময় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়াও এ মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121134 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 04:48:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group