• হোম > আন্তর্জাতিক > ‘ফুলপ্যান্ট পরে পরীক্ষা দিতে গেলে যদি পাশ না করি’ সেই আশঙ্কায় বিষ খেলো ছাত্র

‘ফুলপ্যান্ট পরে পরীক্ষা দিতে গেলে যদি পাশ না করি’ সেই আশঙ্কায় বিষ খেলো ছাত্র

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১০:০৪
  • ৬২৯

ছবি: সংগৃহীতস্কুলে শারীরিক শিক্ষা পরীক্ষা ছিল। ইউনিফর্ম অর্থাৎ স্কুলের ফুলপ্যান্ট পরেই পরীক্ষা দিতে গিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্রটি। কিন্তু হাফপ্যান্ট পরে যাওয়ার কথা ছিল। ফুলপ্যান্ট পরার কারণে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে সেই আশঙ্কায় বিষ খেয়েছে ভারতের পূর্ব বর্ধমানের কাটোয়ার কোশিগ্রামের এক ছাত্র। বর্তমানে ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, ওই কিশোরের নাম রামপ্রসাদ। কাটোয়ার কোশিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে। বাবা মিঠুন দাস পেশায় দিনমজুর, মা গৃহিণী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রামপ্রসাদের শারীরিক শিক্ষা পরীক্ষা ছিল। স্কুলের পোশাক অর্থাৎ ফুলপ্যান্ট পরেই পরীক্ষা দিতে যায় সে। রামপ্রসাদকে দেখতে পায় তার সহপাঠীরা প্রায় সকলেই স্কুলের হাফপ্যান্ট পরেই পরীক্ষা দিতে গিয়েছে। রামপ্রসাদকে দেখে তার বন্ধুরা জানায়, ফুলপ্যান্ট পড়লে পরীক্ষা দেয়া যাবে না। বন্ধুদের কাছে এই কথা শুনে তড়িঘড়ি কিশোর বাড়ি ফিরে আসে।

রামপ্রসাদের বাবা মিঠুন দাস বলেন, ছেলে বাড়িতে এসে ওর মাকে বলে স্কুলের হাফপ্যান্ট খুঁজে দিতে। যদিও প্যান্ট পায়নি। তখন রাগ করেই স্কুলে চলে যায় ছেলে। কিছুক্ষণ পর স্কুল থেকে খবর আসে আমার ছেলে বিষ খেয়েছে।

জানা গিয়েছে, দ্বিতীয়বার বেড়িয়ে স্কুলে না ঢুকে সীমানার পিছনে একটি গাছের তলায় বসে ছিল রামপ্রসাদ। কয়েকজন ছাত্র তখন দেখতে পায় রামপ্রসাদ বমি করছে। তখন শিক্ষকদের ডাকা হয়।

স্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষার্থীদের কাছে খবর পেয়ে বেড়িয়ে এসে জিজ্ঞাসা করলে রামপ্রসাদ জানায় সে বিষ খেয়েছে। বাড়িতে খবর দিয়ে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

রামপ্রসাদ কিছুটা সুস্থ হওয়ার পর জানায়, হাফপ্যান্ট না পড়লে ফেল করে যাবো, তাই বিষ খেয়েছিলাম।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121195 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 02:22:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group