• হোম > বিনোদন > বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে দিয়া মির্জার বক্তব্য

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া প্রসঙ্গে দিয়া মির্জার বক্তব্য

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১০:২৫
  • ৫৭১

ছবি: সংগৃহীতবলিউড অভেনেত্রী দিয়া মির্জা গত বছরের ফ্রেব্রুয়ারীতে তার প্রেমিক রেকিকে বিয়ে করেছেন। বিয়ের মাত্র দুই মাসের মাথায় অন্সত্তা অন্তঃসত্ত্বা হোন দিয়া মির্জা। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা প্রসঙ্গ টেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি মনে করি, নিজের পছন্দ এবং পছন্দ করার ক্ষমতা তখনই একজন উপলব্ধি করতে পারেন যখন তাকে পছন্দ করতে দেওয়া হয়, কোনো ভয় দেখানো হয় না এবং পছন্দ করতে ভয়ও পেতে হয় না। বিয়ের আগে যৌনতা ও অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে অনেকের ক্ষোভ রয়েছে। তবে কেউ কেউ এটিকে ব্যক্তিগত পছন্দ হিসেবে বিবেচনা করেন। কারণ প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমি মনে করি, নিজেদের আমরা যতটা প্রগতিশীল মনে করি ততটা এখনো হতে পারিনি।

এই অভিনেত্রী মা হওয়ার খবরটি গত বছরের ১৪ মে ভক্তদের আনুষ্ঠানিকভাবে জানান। তারও দুই মাস আগে সন্তান জন্ম দিয়েছেন তিনি। এ সময় অভিনেত্রী বলেন, নারীর অধিকার বিবেচনায় এখন অন্ধকার যুগ চলছে। গত বছর ১৪ মে মা হওয়ার খবর ভক্তদের আনুষ্ঠানিকভাবে জানান দিয়া। তারও দুই মাস আগে সন্তান জন্ম দিয়েছেন তিনি। নারীর অধিকার বিচেনায় বর্তমান সময়কে অন্ধকার যুগ বলে দাবি করেছেন এই অভিনেত্রী। দিয়ার ভাষায়, নারীদের সঙ্গে কী ধরনের অন্যায় হচ্ছে একটু দেখুন। বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলা হয় আমেরিকাকে, তাই নয় কি? কিন্তু নারীর অধিকারের বেলায় তারাও কত পিছিয়ে। চাইলেই সেই দেশের নারীরা গর্ভপাত করতে পারবেন না। অন্ততপক্ষে ভারতে আইন নারীদের অধিকার রক্ষা করে। সমাজের একজন মানুষ হিসেবে আমাদের এই বিষয়ে আরো জানতে ও মানতে হবে।

উল্লেখ্য এই অভিনেত্রী বর্তমানে ধাক ধাক নামের একটি সিনেমায় অভিনয় করছেন। জানা গেছে, একজন নারীকে সাহায্যের জন্য অপর এক নারীর পাশে দাঁড়ানোর গল্প নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121199 ,   Print Date & Time: Monday, 20 April 2026, 12:41:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group