• হোম > আওয়ামীলীগ | রাজনীতি > বিএনপি শেষ কবে আন্দোলন করেছে তা আ.লীগের মনে নেই: কাদের

বিএনপি শেষ কবে আন্দোলন করেছে তা আ.লীগের মনে নেই: কাদের

  • মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ১২:৫২
  • ৫৪০

ছবি: সংগৃহীতবিএনপি শেষ কবে আন্দোলন করছেে তা আওয়ামী লীগের মনে নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটির নেতারা শুধু ‘ভাষণ শিল্পে’র বিকাশেই ব্যস্ত।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বন্যা দুর্যোগে বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দেয়। ত্রাণের নামে বন্যার্তদের মুড়ি কলা বিতরণ করে দলটি। তাদের কার্যক্রম ফটোসেশন ছাড়া আর কিছুই নয় বলে দাবি করেন ওবায়দুল কাদের। এমন একটি দলের আন্দোলনের সক্ষমতাও নেই বলে জানান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121234 ,   Print Date & Time: Friday, 14 August 2026, 12:20:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group