• হোম > বিএনপি | রাজনীতি > গণতন্ত্র ও ভোটাধিকার না থাকলে হাজারটা পদ্মা সেতু করেও লাভ হবে না: ফখরুল

গণতন্ত্র ও ভোটাধিকার না থাকলে হাজারটা পদ্মা সেতু করেও লাভ হবে না: ফখরুল

  • বুধবার, ৬ জুলাই ২০২২, ১০:৩১
  • ৬২৯

ছবি: সংগৃহীতগণতন্ত্র ও ভোটাধিকার না থাকলে হাজারটা পদ্মা সেতু করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বন্যার্তদের জন্য দলীয় ত্রাণ তহবিলে অনুদান সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের আস্থা যাচাইয়েরও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে দেশজুড়ে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন না করেও সরকার কুইক রেন্টালের নামে টাকা লুট করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121303 ,   Print Date & Time: Wednesday, 29 July 2026, 08:23:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group