• হোম > বিনোদন > পরীমণির বিরুদ্ধে আবারও মামলা

পরীমণির বিরুদ্ধে আবারও মামলা

  • বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ০৯:৪২
  • ৫৪৮

 ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আবারও মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন সাভারের বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ।

জানা গেছে, বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ১৮ জুলাই মামলার বিষয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট রাজীব হাসান। মামলায় চিত্রনায়িকা পরীমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত (বনি) ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন, পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এরপর তারা নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন।

প্রসঙ্গত, এর আগেও পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন জাতীয় পার্টির নেতা বিশিষ্ট ব্যবসায়ী নাসিরউদ্দিন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121399 ,   Print Date & Time: Tuesday, 5 May 2026, 03:19:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group