• হোম > বিনোদন > মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী জয়া আহসান

মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী জয়া আহসান

  • বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২, ০৯:৫৪
  • ৪৮৯

 ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজেকে কীভাবে সময়ের সঙ্গে মানাতে হয় সেটা তার মতো হয়তো অন্য কেউ ভালো জানে না। ভিন্ন ভিন্ন রূপে সবাইকে তাক লাগান। তারই ধারবাহিকতায় এবার তিনি নতুন লুকে হাজির হয়েছেন। সম্প্রতি প্রকাশ করা একটি ছবিতে দেখা যাচ্ছে জয়ার গলা জড়িয়ে রেখেছে সোনালি সুতোর মতো নেকলেস, বুকের খাঁজ বেয়ে নেমে গেছে তা। অন্য একটি ছবিতে জিন্স পরেছেন জয়া, যার হাঁটুর কাছে বেশ খানিকটা কাটা। সাদা টপ আর নিচে জিন্স পরা। আর গোটা কাঁধজুড়ে এলিয়ে আছে জয়ার লম্বা সোজা টুল। কালোর উপর সে চুলে হালকা খয়েরি রঙ যেন রূপ খুলে দিয়েছে আরও বেশি করে। অভিনয়ের পাশাপাশি এমনিতেই এই অভিনেত্রী সৌন্দর্য ছড়িয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন।

এবার এই আবেদনময়ী ছবি দেখে তো দর্শকদের মাঝে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এদিকে মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত একাধিক ছবি। এরমধ্যে তার অভিনীত কলকাতায় বেশ কয়েকটি ছবির কথা শোনা যায়। বিশেষ করে হারবার্ট, চতুরঙ্গ, মহানগর কলকাতা এবং কাঙাল মালসার্ট ছবিগুলোর নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পুতুল নাচের ইতিকথা’।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121403 ,   Print Date & Time: Tuesday, 17 March 2026, 10:51:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group