• হোম > বিএনপি > নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই: মির্জা ফখরুল

  • রবিবার, ১৭ জুলাই ২০২২, ১৪:১৯
  • ৪৮৪

নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার আওয়ামীলীগ থাকলে যে নির্বাচন কমিশনই থাকুক নির্বাচন সুষ্ঠু হবে না সে কারনেই এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, চিরকাল ক্ষমতায় থাকতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।

নড়াইলের সাম্প্রদায়িক হামলার ঘটনা দুঃখজনক জানিয়ে মির্জা ফখরুল বলেন: এই সরকারের আমলেই সাম্প্রদায়িক ঘটনা বেশি ঘটে, নির্বাচনের আগে এমন ঘটনা বেড়ে যায়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/121629 ,   Print Date & Time: Friday, 26 June 2026, 07:21:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group